আর্নল্ড সমারফেল্ড
গাণিতিক
পদার্থ বিজ্ঞানী হিসেবে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে আর্নল্ড সমারফেল্ড { arnold
johannes wilhelm sommerfeld (5 December 1868 – 26 April 1951) } এর অনেক
খ্যাতি ছিল...আইনস্টাইন ও তাকে পছন্দ করতেন...১৯০৮ সালে আইনস্টাইন তাকে
চিঠি লিখলেন,
,... but let me assure you that if i were in
munich and had the time, i would sit on your lectures in order to
perfect my knowledge of mathematical physics
পরমাণুর কক্ষপথের
আকৃতি সরলিকরনের জন্য বোর পরমাণুর কক্ষপথের আকৃতিকে বৃত্তাকার বিবেচনা
করেছিলেন...সমারফেল্ড কক্ষপথের আকৃতির উপর থেকে বোরের এই শর্ত তুলে
নেন...কক্ষপথের eccentricity বিবেচনা করে কক্ষপথ সমূহকে তিনি elliptical বা
উপবৃত্তাকার হিসেবে গ্রহন করলেন...সূর্যের চারদিকে গ্রহ সমূহ যেরকম
উপবৃত্তাকার পথে আবর্তন করে,সমারফেল্ডের বিবেচনায় নিউক্লিয়াসের চারদিকে
ইলেকট্রন সমূহ ঠিক একই ভাবে আবর্তিত হয়