Sunday, November 18, 2012

রাতের আকাশ কেন অন্ধকার দেখায়

নিউটন মনে করতেন মহাবিশ্ব অসীম হলেও স্থির(static),যাতে নক্ষত্রসমূহ সুষমভাবে বণ্টিত রয়েছে অথবা নক্ষত্রসমূহ স্থানীয়ভাবে অসীম সংখ্যক পিন্ড গঠন করে টিকে আছে।

তার এই মতের বিরুদ্ধে কথা বলেন তারই সমসাময়িক স্যার এন্ডমন্ড হ্যালি। তার প্রশ্ন ছিলঃ মহাবিশ্বে নক্ষত্রসমূহ যদি সুষমভাবে বণ্টিত হয়ে থাকে তাহলে রাতের আকাশ অন্ধকার দেখায় কেন? সেক্ষেত্রে দিনের বেলায় সূর্য থাকলে আকাশ যেমন উজ্জ্বল দেখায় রাতের বেলায় ও তেম

ন উজ্জ্বল দেখতে পাওয়া উচিৎ।

জার্মান পদার্থবিদ হেনরিখ আলভারস একই আপত্তি আরও জোরালভাবে উপস্থাপন করেন। নিউটনের তত্ত্ব ও দৃষ্টিগ্রাহ্য ফলাফলের বিরোধ তখন 'আলভারস প্যারাডক্স' হিসেবে পরিচিত পেয়েছিল। আলভারস নিজেই এই প্রশ্নের জবাব দিলেন এভাবে, '' the answer to this paradox was that space is not transparent''

বিস্ময়কর ব্যাপার হল এই প্রশ্নের সঠিক জবাব দিলেন আমেরিকার কবি ও লেখক এডগার এলান পো। পো প্রস্তাব করেন, আলোর একটি সীমিত গতি রয়েছ এবং মহাবিশ্বের বয়স অসীম নয়। সবচেয়ে দূরবর্তী নক্ষত্র বা উৎস থেকে আলো এসে এখনো পৃথিবীতে পৌঁছায়নি।

No comments:

Post a Comment