Monday, November 26, 2012

দহন, প্রজ্বলন, বারুদ, বিষ্ফোরণ

প্রশ্নঃ পৃথিবীর যাবতীয় যতো শব্দ- বন্দুকে গুলি কিংবা পাখির গান, আমরা শুনতে পাই কেননা বাতাস একটি ইলাস্টিক পদার্থ। একটি নির্দিষ্ট আয়তন বাতাসকে আপনি কোন না কোনভাবে ডিসপ্লেইস করতে সক্ষম হলে সেই বাতাস তার পুর্বাবস্থায় ফিরে আসার ইলাস্টিক প্রবনতার ফলশ্রুতিতে জন্ম দিবে একটি ওসিলেশন, যেই ওসিলেশন কিনা বায়ুমন্ডল জুড়ে প্রপাগেট করবে শব্দতরঙ্গ হিসেবে।


উত্তরঃ পৃথিবীর যাবতীয় যতো শব্দ- বন্দুকে গুলি কিংবা পাখির গান, আমরা শুনতে পাই কেননা বাতাস একটি ইলাস্টিক পদার্থ। একটি নির্দিষ্ট আয়তন বাতাসকে আপনি কোন না কোনভাবে ডিসপ্লেইস করতে সক্ষম হলে সেই বাতাস তার পুর্বাবস্থায় ফিরে আসার ইলাস্টিক প্রবনতার ফলশ্রুতিতে জন্ম দিবে একটি ওসিলেশন, যেই ওসিলেশন কিনা বায়ুমন্ডল জুড়ে প্রপাগেট করবে শব্দতরঙ্গ হিসেবে।

একটি দাহ্য বস্তুকে ইগনা

ইট করা হলে সেটি দুটি পরিনতির ভিতর দিয়ে যেতে পারে, ১.ডিফ্ল্যাগরেশন এবং ২.ডিটোনেশন। ইগনিশনের ফলে একটি দাহ্য বস্তুতে দহন বিক্রিয়া যখন ঐ মাধ্যমে শব্দের গতির চেয়ে বেশী গতিতে প্রপাগেট করে তখন সেটিকে বলা হয় ডিটোনেশন, ডিটোনেশন অবধারিতভাবেই জন্ম দেয় সনিক বুম (দুরে কোথাও বোমা ফুটলে দেখবেন বোমার শব্দ আপনার কানে আসার আগেই আপনার পায়ের নীচে মাটি কেঁপে উঠছে)।

অপরপক্ষে দহন বিক্রিয়ার প্রপাগেশনের গতি যখন ঐ মাধ্যমে শব্দের গতির চেয়ে কম হয়, সেটিকে বলা হয় ডিফ্ল্যাগরেশন। ডিফ্ল্যাগরেশন সনিক বুমের জন্ম না দিলেও অপেক্ষাকৃত কম প্রখর একটি বুমের জন্ম ঠিকই দেয়। এই বুম কতো জোরে হবে সেইটা নির্ভর করে দুটি জিনিষের উপর, ১.ডিফ্ল্যাগরেশন কি গতিতে প্রপাগেট করছে, এবং ২.কতোটুকু পরিমান ডিফ্ল্যাগরেট যোগ্য দাহ্য বস্তু উপস্থিত রয়েছে। গ্যাসের চুলার গ্যাস কিছুক্ষণ ছেড়ে রেখে তারপর সেটা প্রজ্বলিত করলে দেখবেন যে বুম করে একটা শব্দ হয়। গ্যাসের চুলা বা লাইটার থেকে বায়ুমন্ডলে গ্যাস নিঃসরণ করে আমরা যখন দাহ্য গ্যাসের ভলিউম বাড়তে দিচ্ছি, তখন সেই গ্যাস ইগনাইট হলে বুম হবে, দাহ্য গ্যাসের ভলিউম যতো বেশী হবে, বুম ততো জোরে হবে। এই বুমটা হবে কেননা গ্যাস যখন ডিফ্ল্যাগরেট করছে তখন সে তাপ বিমুক্ত করছে খুবই দ্রুত গতিতে যেহেতু দহন কিনা একটি এক্সোথার্মিক বিক্রিয়া এবং গ্যাসীয় হাইড্রোকার্বনের দহন একটি খুবই দ্রুত বিক্রিয়া। খুবই অল্প সময়ে বিমুক্ত এই বিশাল তাপ পার্শ্ববর্তী বায়ুমন্ডলের ইলাস্টিক সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে, ফলশ্রুতিতে জন্ম নিবে একটি শব্দতরঙ্গ। শুধু গ্যাসের ডিফ্ল্যাগরেশনই নয়- অল্প সময়ের মধ্যে যথেষ্ট তাপ বিমুক্ত করে বায়ুমন্ডলের ইলাস্টিক সঙ্কুচন বা সম্প্রসারণ ঘটাতে সক্ষম এইরকম যে কোন দ্রুত বিক্রিয়ারই শব্দ থাকবে, ফলশ্রুতিতে স্পার্কেরও শব্দ রয়েছে, ম্যাচের কাঠির মাথার ফসফরাসের দহনের শব্দ রয়েছে।

প্রশ্ন করেছেনঃ তাত্ত্বিক পদার্থবিদ্যা | Theoretical Physics
উত্তর দিয়েছেনঃ জীববিজ্ঞান ইস্কুল

No comments:

Post a Comment