Saturday, April 30, 2011

কণার স্পিন ধর্ম

প্রতিটি কণার স্পিন ধর্ম বিদ্যমান...এ প্রেক্ষাপট থেকে বলা যায় মহাবিশ্বের সব কিছুর সাথে স্পিন(spin) জড়িয়ে থাকবে...প্রথমে একটি ফোঁটা বা ডট বিন্দুর কথা চিন্তা করুন...যেদিক থেকেই ঘুরানো হোকনা কেন একই রকম দেখায়...ডট বিন্দুটিকে orientation ঘুরালে এর বাহ্যিক অবয়বের পরিবর্তন হয়না...তাই ডট বিন্দুটির স্পিন শূণ্য
কিন্তু সব কণার ক্ষেত্রে এমন হয় না...একটি ইস্কাপনের টেক্কাকে বিবেচনায় নিই...একটি কার্ডকে 360 degree ঘুরালে আগের মতই থাকবে অথ্যাত্‍ ঘূর্ণনের পর যদি কণার একই রকম কাঠামো পরিলক্ষিত হয় তার স্পিন 1

ডায়মন্ডের বিবিকে নূণ্যতম 180 degree ঘুরালেই একই অবয়ব লক্ষ্য করা যায়...যে সমস্ত কণাকে 180 degree ঘুরালে একই দেখা যায় তাদের স্পিন 2

কিছু মৌলিক কণিকাকে (320*2)d. অথ্যাত্‍ দুইবার ঘুরালে একই চেহারা দেখা যায়...সেইসব কণাদের স্পিন 1/2

No comments:

Post a Comment